হবিগঞ্জে ডাকাতের হামলায় ৫ পুলিশ আহত: আটক ৫, অস্ত্র উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৫, ০৭:২৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ০৭:২৮

হবিগঞ্জে ডাকাতের হামলায় এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে গুলিবিদ্ধ অবস্থায় ৫ ডাকাতকে আটক করা হয়েছে।

আটককৃত ডাকাতরা হলো চুনারুঘাট উপজেলার কচুয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে ফজল আলী (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া গ্রামের হোসেন আলীর ছেলে রাসেল মিয়া (২৫), একই জেলার কসবা শহরের রফিক মিয়ার ছেলে সফিক মিয়া (২৫), হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবখাই গ্রামের মনতাজ আলীর ছেলে সায়েদ আলী (৩৫), চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি গ্রামের সফর আলীর ছেলে লিটন মিয়া (২০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একদল ডাকাত হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের মাহমুদপুরে ডাকাতির প্রস্তুতি গ্রহন করছিল। বিষয়টি হবিগঞ্জ ডিবি পুলিশ জানতে পেরে একদল পুলিশ অভিযান চালালে ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে ডিবি পুলিশের এসআই সুদীপ রায়সহ ৫ জন আহত হয়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে ৮ রাউন্ড গুলি ছুড়ে এতে গুলিবিদ্ধ অবস্থায় ৫ ডাকাতকে আটক করে। আটক ডাকাতদের পুলিশ প্রহড়ায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি পাইপগান, ৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতদের গ্রেফতারের সময় তারা পুলিশের ওপর আক্রমণ চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে ৮ রাউন্ড গুলি ছুড়ে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে  অভিযান চলছে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম