করোনায় মারা যাওয়া মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কুমিল্লা প্রতিনিধি
২৬ মে ২০২০, ২২:০৬আপডেট : ২৬ মে ২০২০, ২২:১৮

করোনায় একান্ত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন

কুমিল্লার চান্দিনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তার নাম মো. আবদুল মান্নান খান। তিনি উপজেলার ভোমরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুব আলম খানের পিতা।

মঙ্গলবার (২৬ মে) চান্দিনা উপজেলার ভোমরকান্দি খান বাড়িতে দূরত্ব বজায় রেখে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ ও চান্দিনা থানা পুলিশসহ কিছু এলাকাবাসী জানাজায় অংশগ্রহণ করেন।

পবিত্র ঈদুল ফিতরের দিন রাত ৭টা ৪৫ মিনিটে চান্দিনা উপজেলা সদরের পৌর এলাকার মহারং-এ নিজ বাসভবনে তিনি মারা যান। এর আগে ২৪ মে আইইডিসিআর থেকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই দিনই তার পরিবারের আরও পাঁচ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসান ও করোনা ফোকাল মেডিক্যাল অফিসার ডা. শিমুল রঞ্জন দে রাতেই তার চান্দিনাস্থ বাসভবনে গিয়ে তাকে দেখেন এবং মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, নিহত বীরমুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নান খানকে চান্দিনা থানা পুলিশ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এসময় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ ও মরহুমের ছেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুব আলম খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চান্দিনায় এনিয়ে করোনায় মোট পাঁচজনের মৃত্যু হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম