উপসর্গ নেই কিন্তু করোনা পজিটিভ ইউএনও’র

সাভার প্রতিনিধি
২৭ মে ২০২০, ১৫:২৭আপডেট : ২৭ মে ২০২০, ১৫:৪৫

করোনা পরীক্ষা (ফাইল ছবি)

সাভারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজুর রহমানসহ নতুন করে আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে সাভার উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫৮ জন। বুধবার (২৭ মে) সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা এই তথ্য নিশ্চিত করেন। 

ডা. সায়েমুল হুদা বলেন, '২৩ মে সাভারে উপজেলা নির্বাহী অফিসারসহ ৮৩ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিটিউট (বিএলআরআই)-এর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৬ মে রিপোর্ট আসে। রিপোর্টে ইউএনও পারভেজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসারসহ ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। করোনার কোনও উপসর্গ ছিল না ইউএনও'র। তবে যেহেতু করোনা পরিস্থিতির মধ্যেও ফ্রন্টলাইনে থেকে তাকে দায়িত্ব পালন করতে হয়, তাই তার নমুনা পরীক্ষা করা হয়েছে।'

সাভারে এখন পর্যন্ত মোট ৩৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৭১ জনের। মোট সুস্থ হয়েছেন ২৪ জন এবং মারা গেছেন এক নারীসহ ৬ জন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম