গ্রামবাসীর সংঘর্ষ, থামাতে গিয়ে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২০, ১৭:২৫আপডেট : ২৭ মে ২০২০, ১৭:৩৬

সংঘর্ষের পরের দৃশ্য

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিজেদের পক্ষের লোকজনকে ঠেকাতে গিয়ে তারা খুন হন বলে জানা যায়। একই ঘটনায় আহত হন উভয় গ্রুপের কমপক্ষে ২০ জন।

সূত্র জানায়, শাহজাদপুরের কেজুরী ইউনিয়নের গুধিবাড়ি গ্রামে মঙ্গলবার (২৬ মে) বিকালে বাহারাম আলী গ্রুপের সঙ্গে শামশাদ আলী মেম্বর ও তাদের সমর্থকের মধ্যে পূর্ব শত্রুতার দ্বন্দ্বের জেরে সংঘর্ষ শুরু হয়। একে অপরের ওপর লাঠি, হলঙ্গা, ফালা, বাঁশসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোকন উদ্দিন জানান, এই ঘটনায় মর্গে দুটি লাশ রাখা হয়েছে।

শাহজাদপুর থানার ওসি মো. আতাউর রহমান বলেন, 'ঘটনাটি শুনে অতিরিক্ত পুলিশ তাৎক্ষণিক গিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগেও শাহজাদপুরে যেসব সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেগুলো পূর্ববর্তী শত্রুতা ও দীর্ঘদিনের দ্বন্দ্বের ফল। অপরাধীদের ধরতে পুলিশ চেষ্টা করছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম