পলাশবাড়ীতে ধানকাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২৭ মে ২০২০, ১৯:১৪আপডেট : ২৭ মে ২০২০, ১৯:১৮

গাইবান্ধা জেলা

ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে চেংটু মিয়া (৫৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের গিরিধারীপুর গ্রামে বুধবার (২৭ মে) সকালে জমিতে ধানকাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চেংটু মিয়া পলাশবাড়ী সদরের বাড়াইপাড়া গ্রামের তমিজ উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে চেংটু মিয়াসহ ৬-৭ জন কৃষক গিরিধারীপুর গ্রামের সাইফুলের জমিতে ধান কাটতে নামেন। কিন্তু, রাতে হওয়া ঝড়ের কারণে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে ধানের জমির ওপর দিয়ে টানা তার ছিঁড়ে পড়ে গাছের ডাল এবং ধানের জমিতে বিদ্যুতায়িত হয়েছিল। বিষয়টি তাৎক্ষণিক বুঝতে পেরে অন্য কৃষকরা জমি থেকে উঠে আসলেও চেংটু মিয়া অসাবধানতাবশত বিদ্যুপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা। তিনি জানান, নিহতের লাশ তার স্বজনরা উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন। পরিবারের অভিযোগ না থাকায় তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান