ধর্ষণের পর ফেসবুকে ভিডিও আপলোড, আরও একজনকে খুঁজছে পুলিশ

গাজীপুর প্রতিনিধি
২৭ মে ২০২০, ১৯:৫৩আপডেট : ২৭ মে ২০২০, ১৯:৫৩

গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে ১২ বছরের কন্যা শিশুকে ধর্ষণের পর সেই ভিডিও ফেসবুকে আপলোড করার দায়ে মামলা হয়েছে। ১১ মে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (জোহর আলী নগর) এলাকায় এই ধর্ষণের ঘটান ঘটে। শিশুর বাবা বুধবার (২৭ মে) শ্রীপুর থানায় মামলা দায়েরের পর পুলিশ প্রধান আসামি বাপ্পি খানকে (১৪) গ্রেফতার করেছে। তার সহযোগী নিহাত নামের আরও একজনকে খুঁজছে পুলিশ।  
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলো- পাশের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী (নয়ানগর) গ্রামের জিয়াউর রহমানের ছেলে বাপ্পি খান (১৪) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাবুপুর গ্রামের দীন ইসলামের ছেলে নিহাত (১৫)। তারা পরিবারের সঙ্গে কেওয়া পশ্চিমখণ্ড (জোহর আলী নগর) এলাকায় হাশেম মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।

শিশুটির বাবা জানান, ১১ মে তার শিশু কন্যা ধর্ষণকারীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো। এসময় ধর্ষক বাপ্পি খান তাকে বাড়ির ভেতর নিয়ে ধর্ষণ করে এবং নিহাত ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ভিডিও করে।

স্থানীয়রা জানান, বাপ্পি স্থানীয় আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, ওই শিশুকে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিলে বিষয়টি জানাজানি হয়। পরে বাড়ির মালিক পুলিশে খবর দেয়। ধর্ষক বাপ্পিকে বুধবার দুপুরে উপজেলার বরমী বাজার থেকে গ্রেফতার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের