প্রার্থীর মাকে পিটিয়ে হত্যার অভিযোগ: গফরগাঁওয়ে কাউন্সিলর প্রার্থী আ.লীগ নেতা গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৫, ১১:০৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১১:০৮

Mymensingh-ময়মনসিংহের গফরগাঁওয়ে আসন্ন পৌর নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর মাকে পিটিয়ে হত্যার মামলায় অপর কাউন্সিলর প্রার্থী আনিসুল হককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আনিসুল হক পৌর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড কমিটির সভাপতি।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আনিসুলকে আটক করে গফরগাঁও থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান। বৃহস্পতিবার রাতে কাউন্সিলর প্রার্থী ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত আনিসুলকে প্রধান আসামি করা হয়। এছাড়া আটককৃত আনিসুল হকের ভাতিজা ইকবাল ও ভাগ্নে সোহাগকে বুধবার ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

গফরগাঁও থানার এস আই সাইফুল ইসলাম জানান, হত্যার অভিযোগ না পাওয়ায় দুইজনকে বাড়ি ভাঙচুরের ঘটনায় ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গফরগাঁও থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃত ইকবাল ও সোহাগকে আজ শুক্রবার হত্যা মামলায় আসামি হিসেবে গ্রেফতার দেখানো হবে। 

উল্লেখ্য, গফরগাঁও পৌরসভার ৩নং ওর্য়াডের কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম অভিযোগ করেন, বুধবার দিনগত রাতে আনিসুল হকের লোকেরা তার বাড়িতে হামলা চালায় ও তার মা রাবেয়া খাতুনকে পিটিয়ে হত্যা করে।

তবে আনিসুল হক এই অভিযোগ অস্বীকার করেন। তার ভাতিজার সঙ্গে আজিজুলের বিবাদ রয়েছে বলে স্বীকার করলেও কারা হামলা চালিয়েছে সেব্যাপারেও তিনি জানেন না বলে উল্লেখ করেন। আনিসুল এই ঘটনাকে তার বিরুদ্ধে অপপ্রচার বলে উল্লেখ করেছেন।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম