মুন্সীগঞ্জে নিখোঁজের চারদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০২০, ০০:৩২আপডেট : ২৮ মে ২০২০, ০০:৩৪

লাশ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির আড়িয়ল বিলে নিখোঁজের চারদিন পর এক অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম সাহাবুদ্দিন (২২)। তিনি টঙ্গিবাড়ীর আউটশাহী ইউনিয়নের চাষীরি গ্রামের আবুল শেখের ছেলে।

টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত সাহাবুদ্দিন ২৪ তারিখ সকালে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু, দুপুর ১২ টার পর থেকে তার স্বজনেরা সাহাবুদ্দিনের মোবাইল বন্ধ পায়। আজ বুধবার দুপুরে স্থানীয়রা আড়িয়লের একটি ছাড়াভিটায় তার অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটো ছিনতাইচক্র এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের