যমুনায় নৌকাডুবির ঘটনায় আরও দু’জনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২০, ২১:৫৮আপডেট : ২৮ মে ২০২০, ০১:০২

সিরাজগঞ্জে নৌকাডুবির ঘটনায় ডুবুরি দলের উদ্ধার তৎপরতা।

সিরাজগঞ্জের চৌহালীর স্থল ইউনিয়নে যমুনায় নৌকাডুবির ঘটনায় আরও দু’জনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার সকালে চৌহালী উপজেলার জোতপাড়া থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। উদ্ধার করা মৃতদেহ দুটি শনাক্ত করেছেন স্থানীয়রা। তাদের নাম আমজাদ হোসেন (৪০) এবং আজিজল হক (৩৮)। তারা শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী কৈজুরী গ্রামের অধিবাসী ছিলেন।

এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুত আহম্মেদ জানান, নিহতের স্বজন ও স্থানীয়রা বুধবার সকালে দু’জনের লাশ উদ্ধার করেছেন। নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল দিয়ে চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত: মঙ্গলবার দুপুরে চৌহালীর এনায়েতপুর থানার অদুরে পাউবোর বেড়িবাঁধের ঘাট থেকে নৌকাটি প্রায় ৭৩ জন যাত্রী নিয়ে চৌহালীর দিকে ছেড়ে যায়। এর পর প্রবল ঘূর্ণাবর্ত্য ও ঢেউয়ের আঘাতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ পর্যন্ত ৫৭ জনকে জীবিত ও ৫ জনকে মৃত উদ্ধার করেছেন স্থানীয়রা। এখনও ১১ জন নিখোঁজ আছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম