করোনার উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
২৮ মে ২০২০, ১৫:৪৩আপডেট : ২৮ মে ২০২০, ১৫:৪৭

করোনার উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সোহেল মাহমুদ (৩৫) নামে একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে। বুধবার (২৭ মে) রাত সোয়া ১২টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোহেল বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ার শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া এলাকায়।

কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, কনস্টেবল সোহেলের শ্বাসকষ্ট ও ডায়াবেটিকের সমস্যা ছিল। অসুস্থ হয়ে পড়লে বুধবার বিকালে তাকে শেরেবাংলা মেডিক্যালে ভর্তি করা হয়। ওই রাতেই তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর মারা গেলেও কনস্টেবল সোহেল করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত নয়। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম