জবি শিক্ষার্থীকে পেটালো লেগুনা শ্রমিকরা

জবি প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৫, ১২:২৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১২:৩০

Jagannath University

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সরকার তানভীর মহাবুবকে পিটিয়ে গুরুতর আহত করেছে কয়েকজন লেগুনা শ্রমিক। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত নন।

মাহবুবের বন্ধু রুবেল আহমেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার জন্য একটি লেগুনায় ওঠে সে। লেগুনায় উঠার পর মাহবুব বুঝতে পারে সেখানে যে তিনজন যাত্রীবেশে বসে ছিল তারা লেগুনা শ্রমিক। তারা একে অপরকে ড্রাইভিং শেখাচ্ছে। এ কারণে মাহবুব লেগুনা থেকে নেমে যেতে চাইলে তারা তিনজন নামতে বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লেগুনার মধ্যেই মাহবুবকে মারধর করে ওই তিনজন। এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের সামনে ভিক্টোরিয়া পার্কের কাছে তাকে ফেলে রেখে যায়। পরে তার বন্ধুরা খবর পেয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসাপাতলে ভর্তি করে।

ওই তিন লেগুনা শ্রমিকের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম সুমন। সে ওই লেগুনার চালক।

কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে মাহবুবের বন্ধুরা জানান, তিনি এখনও শঙ্কামুক্ত নন। নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মাথায় আঘাত পেয়েছে। চিকিৎসকরা আপাতত অবজারভেশনে রেখেছেন। অবস্থার অবনতি হলে তাকে অন্য কোথাও চিকিৎসার জন্য নিতে হবে।

এ বিষয়ে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ‘মাহবুবের সিটিস্ক্যানের জন্য পপুলারে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে তাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। আমি এখন গিয়ে দেখব তার কী অবস্থায় আছে।’

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক বন্ধ করে গড়ে ওঠা লেগুনা স্ট্যান্ড থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও প্রশাসন সুবিধা নেয়। প্রশাসনের অনেক কর্তকর্তার লেগুনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে লেগুনা যাতায়াত বন্ধ করতে হবে বলে দাবি জানান তারা।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম