মরদেহের পাশে বাংলা মদের বোতল

পাবনা প্রতিনিধি
২৯ মে ২০২০, ১৬:৫৯আপডেট : ২৯ মে ২০২০, ১৭:০০

পুলিশ (ফাইল ফটো)

পাবনার চাটমোহরে শংকর চন্দ্র দাস (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে একটি বাংলা মদের বোতলও পাওয়া গেছে। শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার বোঁথর গ্রামের বড়াল নদের পাড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত যুবক একই উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা গ্রামের মৃত দুলাল চন্দ্র দাসের ছেলে।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ভোরে এলাকাবাসী বড়াল নদের পাড়ের একটি পরিত্যক্ত বাড়িতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে স্বজনরা এসে ওই যুবকের মরদেহ শনাক্ত করেন।

তিনি আরও জানান, মরদেহের পাশে পড়ে থাকা বোতলে বাংলা মদ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ পানেই শংকর দাস নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এদিকে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৮ মে) বিকালে অজ্ঞাত এক যুবকের সঙ্গে পৌর শহর ও বোঁথর গ্রামের বিভিন্ন এলাকা ঘুরতে দেখা যায় শংকর চন্দ্র দাসকে।

/এএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি