আত্রাইয়ে নেমে একজনের মৃত্যু, একজন নিখোঁজ

দিনাজপুর প্রতিনিধি
২৯ মে ২০২০, ২০:৫৮আপডেট : ২৯ মে ২০২০, ২১:০৯

দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে সৌরভ ইসলাম (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাহিম ইসলাম (১৮) নামে আরেক স্কুলছাত্র নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৯ মে) দুপুর দেড়টায় বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে এই ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৩টায় ওই খেয়াঘাট থেকে ঠাকুরগাঁও জেলার গড়েয়া সরকারপাড়ার নাজমুল ইসলামের ছেলে সৌরভ ইসলাম (১৭) এর লাশ উদ্ধার হয়।

খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীটি দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত। দুপুর দেড়টার দিকে ৫-৭ জনে মিলে খেয়াঘাটে নদীতে গোসল করতে নামে। পরে সবাই উঠে এলেও দুই বন্ধু সৌরভ ও রাহিম নিখোঁজ হয়। পরে বিষয়টি খানসামা ফায়ার সার্ভিসকে জানালে সেখানকার একটি টিম খেয়াঘাটে পানিতে নেমে তাদের খোঁজা শুরু করে। বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় সৌরভের লাশ উদ্ধার করে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম