মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, স্বাস্থ্য কর্মকর্তাসহ আক্রান্ত ৮

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ মে ২০২০, ১২:৪৪আপডেট : ৩০ মে ২০২০, ১৪:২৮

মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, স্বাস্থ্য কর্মকর্তাসহ আক্রান্ত ৮ মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও আট জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪০। শনিবার সকালে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, শুক্রবার  দিবাগত মধ্যরাতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত আট জনের মধ্যে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও রয়েছেন। তার গাড়িচালক, মেডিক্যাল অ্যাসিসট্যান্টও আক্রান্ত হয়েছেন। ঘিওর উপজেলায় দুই জনের করোনা শনাক্ত হয়েছে।

ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, ‘এ পর্যন্ত মোট দুই হাজার ২৭৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভার ও  ঢাকার বিভিন্ন  পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে এক হাজার ৯৬২টির রিপোর্ট পাওয়া গেছে। এতে পজিটিভ পাওয়া গেছে ১ শত ৪০ জনের। আক্রান্তদের মধ্যে ২১ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ৮৮ জন তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। অন্যরা সুস্থ হয়ে উঠেছেন।’

এদিকে, শুক্রবার  দিবাগত মধ্যরাতে  মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। ৩৩ বছরের ওই ব্যক্তির করোনার উপসর্গ ছিল। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তত্বাবধায়ক জানান, দৌলতপুর উপজেলার ওই ব্যক্তি ফুসফুসের সমস্যা নিয়ে বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১১টায় হাসপাতালে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে ওই দিনই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভার প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তবে, তার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

এ নিয়ে জেলায় আইসোলেশন ওয়ার্ডে মৃতের সংখ্যা দাঁড়ালো আট। মৃতদের মধ্যে পাঁচ জন পুরুষ, দুই জন নারী ও একজন কিশোর।

ইতোমধ্যেই করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে জেলায় এ পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম