খাদ্য গুদাম থেকে বিক্রি করা ১৫ টন চালসহ ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
৩০ মে ২০২০, ১৬:১৩আপডেট : ৩০ মে ২০২০, ১৬:১৫

বগুড়া

বগুড়ার গাবতলীতে খাদ্য গুদাম থেকে বিক্রি করা ১৫ মেট্রিক টন চালসহ আমজাদ হোসেন শাহীন ওরফে শাহেনশাহ্ (৫০) নামে এক চাতাল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৯ মে) উপজেলার পীরগাছা বন্দরের সাবেকপাড়া খাদ্য গুদামের সামনে ট্রাকসহ চালগুলো জব্দ করা হয়। সরকারি চাল বিক্রির ঘটনায় জড়িত ওই খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) গাজী শফিকুল ইসলাম ও নৈশ প্রহরী সাদেকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

গাবতলী থানার ওসি নুরুজ্জামান জানান, চালগুলোর ক্রেতার বিরুদ্ধে মামলা হচ্ছে। আর সরকারি ওই দুই কর্মচারিকে খাদ্য বিভাগের জিম্মায় দেওয়া হয়েছে। দুদক তাদের বিরুদ্ধে মামলা করবে।

ওসি আরও জানান, গ্রেফতার ওই চাতাল ব্যবসায়ী চালগুলো এই গুদাম থেকে কমদামে কিনে অন্য গুদামে বেশি দামে বিক্রি করতেন। তাকে গ্রেফতার করা হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় সোনাতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল মজিদের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে রিপোর্ট দেবে। খাদ্য গুদামটি সিলগালা হয়েছে ও জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম