অর্থনীতির কথা মাথায় রেখে লকডাউন শিথিল করা হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
৩০ মে ২০২০, ১৬:২৭আপডেট : ৩০ মে ২০২০, ১৬:৩৯

অর্থনীতির কথা মাথায় রেখে লকডাউন শিথিল করা হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

করোনাভাইরাস মোকাবিলার পাশাপাশি দেশের ভবিষ্যত প্রজন্মের অর্থনৈতিক সমৃদ্ধির কথা মাথায় রেখে পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি আরও জানান, 'দীর্ঘদিন দেশের অর্থনৈতির চাকা বন্ধ থাকলে দেশ পিছিয়ে পড়বে। তাই ভবিষ্যত প্রজন্মের অর্থনৈতিক সমৃদ্ধির কথা মাথায় রেখে লকডাউন শিথিল হচ্ছে।'

শনিবার (৩০ মে) সকালে দিনাজপুর বিরল উপজেলা পরিষদে এসব কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, 'বিশ্বের অনেক উন্নত দেশ করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। কিন্তু বাংলাদেশে এখনও সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে। দেশের প্রতিটি অঞ্চলের খবর প্রধানমন্ত্রী সমান গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে চলেছেন। ইতোমধ্যে প্রত্যেক জেলা প্রশাসকের সঙ্গে তিনি ভিডিও করফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন। এই নজির দেশে বিরল।'

দেশের ৯৫ ভাগ মানুষ সরকারের সিদ্ধান্ত অনুসরণ করছে জানিয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, 'ফেরিঘাটের এক হাজার, দুই হাজার বা পাঁচ হাজার মানুষ দেখে বাংলাদেশকে মূল্যায়ন করা যাবে না।'

বিরল উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম