আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৫, ১৪:৩৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১৪:৩৮

Chuadanga-চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাসান কাদির গণুর এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হাসানের নেতৃত্বে আলমডাঙ্গা এরশাদপুর চাতাল মোড়ে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত সমর্থক হলেন ইজিবাইক চালক শাফায়েত (৪০)। তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাসান কাদির গণুর নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর সময় আচরণবিধি লঙ্ঘন করেন।  

আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হাসান জানান, এরশাদপুর চাতাল মোড়ে ইজিবাইকের সঙ্গে বাঁধা মাইকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ধানের শীষ প্রতীকের মীর মহিউদ্দিনের বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণা চলছিল। ওই সময় নির্বাচনি আচরণবিধি ১৮(ক)২০১৫ ধারা লঙ্ঘনের বিষয়টি প্রমানিত হওয়ায় এ দন্ডাদেশ দেওয়া হয়।

জরিমানার টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করায় আদালত অভিযুক্ত শাফায়েতকে আটকের নির্দেশ দেননি।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক