আগেভাগেই গণপরিবহন চলাচল শুরু মহিপালে

ফেনী প্রতিনিধি
৩০ মে ২০২০, ২১:৩১আপডেট : ৩০ মে ২০২০, ২১:৩২

আগেভাগেই গণপরিবহন চলাচল শুরু  মহিপালে

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শর্ত মেনে রবিবার (৩১ মে) থেকে গণপরিবহন চলাচল শুরু হওয়ার কথা। তবে নির্দেশনা উপেক্ষা করে আগেই ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহাপালে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। মানাও হচ্ছে না কোনও শর্ত।

শনিবার (৩০ মে) সকাল থেকে দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ, ট্রাক, মাইক্রোবাসে গাদাগাদি করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। এছাড়া মহাসড়কের লালপুল এলাকায় সিএনজি চালিত অটোটেম্পু, ব্যাটারি চালিত ইজিবাইকসহ সব ধরনের অবৈধ থ্রি-হুইলার আগে থেকেই চলছে।

মহিপাল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, 'সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে গণপরিবহনে চড়লে করোনার ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পাবে।'

মহিপাল হাইওয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, 'এটা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম