কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

কুমিল্লা প্রতিনিধি
৩১ মে ২০২০, ১৭:১২আপডেট : ৩১ মে ২০২০, ১৭:১৬

এসএসসি পরীক্ষা (ফাইল ছবি) কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫। এ বছর পাসের হার ৮৫.২২ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৭.১৬। এ বছর ১ লাখ ৫৯ হাজার ৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে এক হাজার ৪৮১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান রবিবার (৩১ মে) সকালে ফল ঘোষণা করেন। 

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৭৬ শতাংশ। এ বিভাগে ৪৪ হাজার ৭১২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৩ হাজার ২৬৪ জন। মানবিক বিভাগে পাসের হার ৭৬ .৩৩ শতাংশ। এ বিভাগে ৫৫ হাজার ৪২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪২ হাজার ৩০৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৮৩ শতাংশ। এ বিভাগে ৫৮ হাজার ৯৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৯৯২ জন।

এই বোর্ডে পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের পাসের হার ৮৬ দশমিক ৩১ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এ বছর মোট ১ হাজার ৭৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৬২টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। জেলাওয়ারি ফলাফলে ৮৮ দশমিক ১৫ শতাংশ হার নিয়ে শীর্ষে ফেনী, সবার শেষে থাকা নোয়াখালীর হার ৮১ দশমিক ৫৯ শতাংশ। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ