আড়াই মাস ধরে বেনাপোলে আটকা ১৯ ভারতীয় ট্রাকচালক-হেলপার

বেনাপোল প্রতিনিধি
৩১ মে ২০২০, ১৯:৩৪আপডেট : ৩১ মে ২০২০, ১৯:৩৪

আড়াই মাস ধরে বেনাপোলে আটকা ১৯ ভারতীয় ট্রাকচালক-হেলপার করোনাভাইরাস সংক্রমণরোধে ভারতের পেট্রাপোল ও বেনাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বন্ধ হয়ে যাওয়ায় ১৯ ভারতীয় ট্রাকচালক ও হেলপার প্রায় আড়াই মাস ধরে বেনাপোল স্থলবন্দরের ট্রাক টর্মিনালে আটকা পড়েছেন। অনাহারে অর্ধহারে জীবনযাপন করছেন তারা।
বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা যায়, ভারতে লকডাউন ঘোষণার আগে (২০ মার্চ) ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরে আমদানিকৃত শিল্প কারখানার কাঁচামালসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসেন তারা। পরে বেনাপোল বন্দরে পণ্য খালাসের পর থেকে লকডাউনের কারণে তাদের নিজ দেশে ফেরত নেয়নি ভারত সরকার। সেই থেকে আটকা পড়ে আছেন এসব চালক ও হেলপাররা। সারাদিন ট্রাকের নীচে কেবিনে শুয়ে বসে তাদের দিন পার হচ্ছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, করোনাভাইরাস দুর্যোগে ভারতীয় ট্রাকচালকরা নিজ দেশে ফিরতে না পারায় বিপাকে পড়েছেন। বিষয়টি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি।

ভারতীয় ট্রাকচালক গোপাল জানান, আমরা বাংলাদেশে আমদানি পণ্য নিয়ে এসে আটকা পড়েছি। ভারতের পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ আমাদের ফিরিয়ে নিচ্ছে না। খেয়ে না খেয়েই জীবন চলছে এবং গাড়িতেই রাত কাটাতে হচ্ছে আমাদের। পরিবারের লোকজনের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারছি না।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের