কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
০৪ জুলাই ২০২৫, ১২:৩০আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১২:৩০

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৪ জুলাই) ভোরে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

গ্রেফতার খোকন মিয়া (৫৫) পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি আদর্শ সদর উপজেলা পাঁচথুবী ইউনিয়ন চাঁনপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি ৭ পয়েন্ট ৬৫ মি. মি. পিস্তল, একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

জানা গেছে, চাঁনপুর এলাকার খোকন মিয়া নামক ব্যক্তি অবৈধ একটি পিস্তল তার বাসায় না রেখে এক শিশুর মাধ্যমে পাশের বাড়ির জহিরুল হকের বাসায় পাঠান। পরবর্তীতে অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকেই অস্ত্রটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জহিরুল হক স্বীকার করেন, ওই পিস্তলটি খোকন মিয়ার।

ওসি মহিনুল বলেন, ‘অভিযান শেষে গ্রেফতার আসামি ও অস্ত্র কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা মামলা নিয়েছি। তাকে আদালতে প্রেরণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী