বান্দরবানের বাজারগুলোতে ব্যাপক ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

বান্দরবান প্রতিনিধি
০১ জুন ২০২০, ১২:৫৯আপডেট : ০১ জুন ২০২০, ১৩:২১

বাজারগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি বান্দরবানের বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতারা মানছেন না স্বাস্থ্যবিধি। রবিবার (৩১ মে) বাজারগুলোতে ছিল উপচেপড়া ভিড়। সামাজিক দূরত্ব রক্ষা না করেই মানুষ বেচা-কেনায় ব্যস্ত সময় পার করেছেন। স্বাস্থ্যবিধি মানার কোন লক্ষণই ছিল না তাদের মধ্যে। সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার পরিদর্শনে দেখা যায়, বান্দরবান রাজার মাঠে প্রতিদিন কাঁচাবাজার বসলেও রবিবার সকালে বাজারে ক্রেতা-বিক্রেতা ছিল অন্যান্য দিনের চেয়ে কয়েকগুণ বেশি। সামাজিক দূরত্ব রক্ষা করা দূরে থাক, অনেকে মাস্ক ছাড়াই চলে আসছেন বাজারে।

এ বিষয়ে বিক্রেতা সেকান্দার বলেন, ‘মাস্ক সঙ্গে আছে। গরমে মাস্ক ব্যবহার করাটা অনেক কষ্টকর। তাই মাস্ক সঙ্গে থাকলেও ব্যবহার করছি না।’ তবে মাঝে মধ্যে ব্যবহার করেন বলে জানান তিনি। আরেক পাহাড়ি বিক্রেতা হ্লাচিং মং বলেন, ‘তিনি গরমের কারণে মাস্ক খুলে রেখেছেন।’

ক্রেতা মো. খায়ের জানান, বাজারে বেশি গরম। মাস্ক ব্যবহার করলে আরও বেশি গরম অনুভূত হয়। তাই মাস্ক খুলে রেখেছেন। বাজার থেকে বের হলে আবারও মাস্ক ব্যবহার করবেন জানান তিনি।

তবে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহারের জন্য মানুষকে সচেতন করার জন্য কাজ করছে বান্দরবান পৌরসভা। পৌরসভার মেয়র ও লোকজন সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালাচ্ছেন প্রতিনিয়ত।

এ বিষয়ে বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, ‘আমরা সব সময়ই মানুষের সচেতনতার জন্য মাইকিং করছি, বাজারে টহল দিচ্ছি। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে এবং অকারণে ঘর থেকে বের না হয় সেজন্যও প্রচারণা চালাচ্ছি।’

তিনি জানান, মাস্ক পরলে গরম বেশি লাগে, এ অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করতে চায় না। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহারের কোনও বিকল্প নেই। মানুষ যাতে সরকারি নির্দেশনা মেনে চলে সেজন্য বান্দরবান পৌরসভা কাজ করে যাচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম