আশানুরূপ ফল না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ জুন ২০২০, ২৩:০৯আপডেট : ০১ জুন ২০২০, ২৩:৩৯

আত্মহত্যা এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে বৃষ্টি মণ্ডল নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। গোপালগঞ্জের মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দের এস. আই মো. আওয়াল হোসেন আত্মহত্যার তথ্য নিশ্চিত করেন।

বৃষ্টির পরিবারের বরাত দিয়ে তিনি জানান, আত্মহননকারী মুকসুদপুর উপজেলার জলিলপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামের বাসুদেব মণ্ডলের মেয়ে।

বানিয়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃষ্টি মন্ডল এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৯৪ পেয়ে পাস করে। এতে সে খুশি হতে পারেনি। গতকাল (৩১ মে) বেলা ১১ টায় মোবাইলে পরীক্ষার ফল পাওয়ার পরপরই সে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।সেখানে তার শারিরিক অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১১টায় বৃষ্টি মারা যায়।

/এফএএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম