গ্রেফতারের পর হাসপাতালের কেবিনে

জামালপুর প্রতিনিধি
০২ জুন ২০২০, ১২:৩৫আপডেট : ০২ জুন ২০২০, ১২:৩৭

জামালপুর


জামালপুরের ইসলামপুরে করোনায় কর্মহীন দুস্থদের জন্য বরাদ্দ সরকারি খাদ্য সহায়তার চাল কালোবাজারির অভিযোগে মামলা দায়েরের প্রায় দেড় মাস পর মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা হলেও তাকে আদালতে সোপর্দ না করে রাখা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কেবিনে। এ বিষয়ে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া বলেন, আসামি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি আদালতে অবহিত করা হয়েছে। সুস্থ হয়ে উঠলে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানিয়েছেন, ১৮ ও ১৯ মে উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে গুঠাইল বাজারের জনৈক নন্দু মিয়া নামের এক ব্যবসায়ীর গুদাম থেকে ১৪ হাজার ১শ কেজি সরকারি চাল উদ্ধার করে। সরকারি চাল কালোবাজারে ক্রয়, অধিক মুনাফার লোভে মজুদ করার অপরাধে ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হান্নান ও উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বাদী হয়ে ১৯ এপিল মোশাররফ হোসেন, মোয়াজ্জেম হোসেন ও নন্দু মিয়া নামে ৩ কালোবাজারির বিরুদ্ধে ইসলামপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। ২৮ মে বিকালে মোয়াজ্জেম হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বলেন, ২৮ মে সন্ধ্যায় ইসলামপুর থানা পুলিশ তাকে হাসপাতালে এনে ভর্তি করে। তার বুকে ব্যথা ছিল। এখন তিনি অনেকটাই
সুস্থ্। দুই-একদিনের ভেতর তাকে ছাড়পত্র দেওয়া হবে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম