কাপ্তাইয়ে নৌবাহিনীর দুই সদস্যসহ সাত জনের করোনা শনাক্ত

রাঙামাটি প্রতিনিধি
০২ জুন ২০২০, ১৪:১৫আপডেট : ০২ জুন ২০২০, ১৪:১৫

করোনা পরীক্ষা

রাঙামাটির কাপ্তাই নৌবাহিনীর দুই সদস্যসহ সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৬৮ জনের। সোমবার (১ জুন) রাতে চট্টগ্রামের দুই করোনা পরীক্ষাকেন্দ্র থেকে আসা রিপোর্টে এই সাত জনের পজিটিভ পাওয়ার তথ্য জানা গেছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী জানান, কাপ্তাইয়ে আক্রান্তদের মধ্য দুজন কাপ্তাই নৌবাহিনী শহীদ মোয়াজ্জম ঘাঁটির সদস্য এবং চার জন মহিলা, যারা তাদের পরিবারের সদস্য। এছাড়া কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন টেকনিশিয়ানও রয়েছে।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সোমবার রাতে বিআইডিআইটি থেকে মোট ৪৫ জনের রিপোর্ট এসেছে, এর মধ্যে সাত জনের পজিটিভ পাওয়া গেছে। একই সময় সিভাসু থেকে আসা ১৪ জনের রিপোর্টে সবগুলোই নেগেটিভ এসেছে।'

ডা. মাসুদ আরো জানান, 'গত ২৮ মে তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং বর্তমানে তাদের শরীরে অন্য কোনও লক্ষণ না থাকায় তারা নিজ নিজ বাসভবনে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিবেন।'

উল্লেখ্য, গত ৬ মে রাঙামাটিতে প্রথম চার জনের করোনা শনাক্ত হওয়ার পর পুরো মে মাসে ৬১ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০ জন। জুনের শুরুতেই আসা রিপোর্টে আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে আরও সাত জনের।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম