গণপরিবহন আইন না মানায় ৩৫ মামলা, জরিমানা ৮২ হাজার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ জুন ২০২০, ২৩:২৭আপডেট : ০৩ জুন ২০২০, ২৩:২৯

গণপরিবহন আইন না মানায় ৩৫ মামলা, জরিমানা ৮২ হাজার

সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানার দায়ে বিভিন্ন গণপরিবহনের চালক ও যাত্রীদের বিরুদ্ধে মোট ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা থেকে অর্থদণ্ড বাবদ ৮১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া স্বাস্থ্যবিধি ভঙ্গ করে অতিরিক্ত যাত্রী পরিবহন করার দায়ে ১১৭টি থ্রি-হুইলার জব্দ করা হয়।

বুধবার (৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বিশ্বরোড মোড়, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী মোড় ও বিরাসার মোড়ে পৃথক অভিযান পরিচালনা করে জরিমানা ও যানবাহন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

প্রতিটি ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ুয়া। তিনি জানান, করোনা পরিস্থিতি চলাকালে সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম