রাজশাহীতে সিবিএ নেতার হাতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা লাঞ্ছিত

রাজশাহী প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৮

rajshahiবাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মোস্তাফিজুর রহমানকে লাঞ্ছিত করেছে সিবিএ নেতারা।শুক্রবার সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ২০তম বাংলাদেশ ব্যাংক আন্তঃঅফিস ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের প্রধান প্রবেশ পথ দিয়ে ভেতরে ঢুকছিলেন কাজী মোস্তাফিজুর রহমান। এ সময় সিবিএ নেতা মঞ্জুরুল হকের নেতৃত্বে কয়েকজন তার উপরে হামলা চালায় ও মারপিট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কাজী মোস্তাফিজুর রহমান সামান্য আহত হন।
কাজী মোস্তাফিজুর রহমান জানান, কিছুদিন আগে বরিশালে সাংগঠনিক সফরে এসেছিলেন সিবিএ নেতারা। ওই সময় বরিশাল অফিসের জিএম নুরুল আলম কাজীকে অকথ্য ভাষায় গালিগালি করে সিবিএ নেতা মঞ্জুরুল হক। ঘটনার সময় তিনি প্রতিবাদ করেন। এরই জের ধরে সিবিএ নেতারা শুক্রবারের এ ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় এখনও অভিযোগ করা হয়নি। এটি অফিসিয়াল বিষয়। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ও অনুষ্ঠানের প্রধান অতিথি এসকে সুর চৌধুরীকে অবহিত করা হয়েছে। অফিস যেভাবে চায় সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।
/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক