আম পরিবহনে বিশেষ ট্রেন ‘ম্যাংগো স্পেশাল’

মো. আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ
০৪ জুন ২০২০, ১৬:২৪আপডেট : ০৪ জুন ২০২০, ১৯:০৭

আম (ফাইল ছবি) বৃহত্তর রাজশাহী অঞ্চল থেকে স্বল্প খরচে ঢাকা রুটে আম পরিবহনের জন্য বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। শুক্রবার (৫ জুন) থেকে 'ম্যাংগো স্পেশাল' নামের ট্রেনে সপ্তাহে প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় পণ্য পরিবহন করা হবে। ট্রেনটিতে ছয়টি ওয়াগন থাকছে। এতে আম ছাড়াও শাকসবজিসহ যেকোনও পার্সেলযোগ্য মালামাল বহন করা যাবে। প্রতিকেজি পণ্য বহনের জন্য সর্বোচ্চ ভাড়া রাখা হবে এক টাকা ৭০ পয়সা। এবারই প্রথম রেলপথে এভাবে আম পরিবহন করা হচ্ছে।

স্পেশাল ট্রেনটি পার্সেল লোড করবে চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা, কাকনহাট, রাজশাহী, সারদা, আড়ানী, আব্দুলপুর স্টেশনে এবং আমসহ অন্যান্য পণ্য আনলোড করবে টাঙ্গাইল, মির্জাপুর, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট, তেজগাঁও এবং কমলাপুর রেল স্টেশনে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন মাস্টার মো. মুনিরুজ্জামান জানান, প্রথমবারের ট্রেনে আম পরিবহনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ম্যাংগো স্পেশাল ট্রেনটি প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকাল ৪টায় এবং রাজশাহী থেকে বিকাল ৫টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকা পৌঁছাবে রাত ১টায়। ঢাকা থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে রাত ২টা ১৫ মিনিটে।

তিনি আরও জানান, করোনার এই সময়ে যতদিন লাইনে নিয়মিত ট্রেনের চাপ কম থাকবে ততদিন এই স্পেশাল ট্রেনটি চালু থাকবে।

প্রসঙ্গত, আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণ নিয়ে ২০ মে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, এবার করোনা পরিস্থিতিতে আম পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে প্রয়োজনীয় সংখ্যক ট্রেন চলবে।

এর আগে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আম, লিচু ও অন্যান্য মৌসুমি ফল বিপণন এবং কৃষিপণ্য বাজারজাতকরণের বিষয়ে ১৬ মে ভিডিও কনফারেন্সে চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সেদিনই ট্রেনে আম পরিবহনের কথা ওঠে। এরপর রেলমন্ত্রী নুরুল ইসলাম এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য পশ্চিম রেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এরপরেই এই ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম