মেস ভাড়া দিতে না পেরে বন্দি কলেজ ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ

ফেনী প্রতিনিধি
০৫ জুন ২০২০, ১৭:১৯আপডেট : ০৫ জুন ২০২০, ১৭:১৯

করোনা কারণে আর্থিক সংকটে পড়ে মেস ভাড়া দিতে না পারায় ফেনীতে একজন কলেজছাত্রকে বাসায় তালা বন্দি করে রেখেছিল মেস মালিক। ফেনী জেনারেল হাসপাতাল সংলগ্ন আইসিএসটির নতুন ভবন সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে পুলিশের হস্তক্ষেপে ওই ছাত্র ছাড়া পায়।

ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'জিয়াউর রহমান নামে বসুরহাট মুজিব কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বুধবার রাতে শহরের খালার বাসায় যাচ্ছিলো। পথিমধ্যে মেসের মালিক জামাল উদ্দিন তাকে গতিরোধ করে বাসায় নিয়ে যায়। ভাড়া দিতে না পারায় তাকে কক্ষে আটকে রেখে বাইরে তালা ঝুলিয়ে দেয়। পুলিশ জানার পর ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।'

ভুক্তভোগী জিয়াউর রহমান জানায়, করোনাকালে কর্মহীন হয়ে পড়ায় ভাড়া দিতে পারিনি। বাসার মালিককে অসহায়ত্বের কথা বলেছি। তিনি কিছুতেই মানতে রাজি নন।

জানা যায়, সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জিয়াউর রহমান। এক ভাই ও এক বোনের মধ্যে সে বড়। জিয়াউর বসুরহাট মুজিব কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। বাবা ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। গত এক বছর ধরে ফেনী শহরে মেসেই বসবাস করে জিয়াউর। বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বয়ের কাজ করে পড়াশোনার খরচ জোগায় সে। করোনার কারণে বিয়ের অনুষ্ঠানগুলো বন্ধ থাকায় গত প্রায় তিন মাসের ভাড়া দিতে পারেনি সে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের
বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের
দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক
দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার