ধর্ষণচেষ্টার দায়ে গ্রেফতার ইউপি সদস্য কারাগারে

যশোর প্রতিনিধি
০৫ জুন ২০২০, ১৭:২৫আপডেট : ০৫ জুন ২০২০, ১৭:২৮

কারাগার

গৃহবধূকে ধর্ষণচেষ্টার দায়ে গ্রেফতার ইউপি সদস্য শেখ তরিকুল ইসলামকে (৪০) কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ জুন) রাতে তার বিরুদ্ধে যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় ওই গৃহবধূ বুধবার মামলা করার পর পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার (৫ জুন) আদালতে সোপর্দ করেন। অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

মামলার এজাহারে ওই গৃহবধূ উল্লেখ করেন, মঙ্গলবার রাতে তিনি একাই বাড়িতে ছিলেন। স্বামী বাড়ির বাইরে ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে শেখ তরিকুল ইসলাম ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালান। সেসময় স্বামী হঠাৎ বাড়িতে ফিরে এলে শেখ তরিকুল ইসলাম দৌঁড়ে পালিয়ে যান।

ওসি জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে ওই গৃহবধূ বুধবার শেখ তরিকুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর বুধবার রাতে সিদ্দিপাশা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

সিদ্দিপাশা ইউপি চেয়ারম্যান খান এ কামাল বলেন, 'ইউপি সদস্য একই গ্রামের একজন গৃহবধূকে ধর্ষণ করতে যান বলে শুনেছি। তাকে পুলিশ গ্রেফতার করেছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী