ঘুমন্ত শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধের নামে মামলা

কুমিল্লা প্রতিনিধি
০৬ জুন ২০২০, ১৭:৩৭আপডেট : ০৬ জুন ২০২০, ১৭:৩৮

কুমিল্লা

কুমিল্লার হোমনায় ঘরে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৪) ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ষাট বছরের রিকশাচালক আবদুল মতিনের বিরুদ্ধে। উপজেলার শ্রীমদ্দি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হোমনা থানায় একটি মামলা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আবদুল মতিন তাদের প্রতিবেশী এবং ভুক্তভোগীর আপন মামার শ্বশুর। সম্পর্কে নানা। বৃহস্পতিবার সকালে ভিকটিম ও তার ছোট ভাই তাদের ঘরে চৌকিতে ঘুমিয়ে ছিল। এসময় মতিন ঘরে ঢুকে তাকে ঘুমন্ত অবস্থায় বেঁধে ধর্ষণ করে। লোকজন মতিনকে পালিয়ে যেতে দেখেছে। ভাতিজির এই ঘটনা শুনে ব্রেইন স্ট্রোক করেন ভিকটিমের চাচি। শুক্রবার ৮নং পৌর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কাদিরের সহায়তায় হোমনা থানায় মামলা করেছে পরিবার।

মামলার বাদী ভুক্কভোগীর মা বলেন, 'সেদিন আমি এবং আমার স্বামী ক্ষেতে কাজ করছিলাম। আমার মেয়ে আর তিন বছরের শিশু পুত্র (৩) ঘরে ঘুমাচ্ছিল। এই সুযোগে মতিন আমার মেয়েকে ধর্ষণ করে।'

চাচা জানান, 'আসামি মতিনের ছেলেরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছে।'

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, 'আসামি নদী পার হয়ে অন্য উপজেলায় চলে গেছে, সেখানেও আমরা অভিযান চালাই। ভিকটিমকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষা করানো হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মতিনের ছেলেরা ভয়ভীতি দেখালে তাদেরও আইনের আওতায় আনা হবে।'

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি