বগুড়ায় করোনায় আরও একজনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৭ জুন ২০২০, ১৮:০৯আপডেট : ০৭ জুন ২০২০, ১৮:১১

করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় পারভীজ চপল (৬৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ১০টার দিকে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে তিনি মারা যান। এ নিয়ে জেলায় তিন নারীসহ আটজনের মৃত্যু হলো। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল এ তথ্য নিশ্চিত করেন।

ডা. শফিক আমিন কাজল জানান, শহরের কলোনি এলাকার প্রকৌশলী মঞ্জুর হোসেনের স্ত্রী পারভীজ চপল করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে শুক্রবার (৫ জুন) রাতে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। বগুড়ার কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা হাসপাতাল চত্বরে জানাজা শেষে বাদ আসর মরদেহ দক্ষিণ বগুড়া ভাইপাগলা কবর স্থানে দাফন করেন।

মোহাম্মদ আলী হাসপাতাল, টিএমএসএস মেডিক্যাল কলেজ ও কোয়ান্টাম ফাউন্ডেশন সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুলসহ এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট আটজন মারা গেছেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানাইজার মিজানুর রহমান জানান, তারা রবিবার বিকাল পর্যন্ত ২১ জনের জানাজা ও দাফন করেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে বাড়িতে ও হাসপাতালে আটজন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আরও আটজন রয়েছেন। এছাড়া বগুড়া থেকে ঢাকায় গিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাঁচজন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম