কসবায় গাঁজাভর্তি ট্রাকসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৫, ০০:০৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ০০:০৫

atok1ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪০ কেজি গাঁজাভর্তি ট্রাকসহ ২জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলা সদরের টি. আলী বাড়ির মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কবীর ইসলাম সুজন (৩৮) ও সুমন মিয়া (৩০)। তাদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকায়।
আটকের বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক হোসেনের নেতৃত্বে একটি টিম টি. আলী বাড়ির মোড় থেকে গাঁজাভর্তি ট্রাকটি আটক করে। পরে ওই ট্রাকটি থেকে দুই বস্তা ভর্তি  ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম