চিকিৎসককে লাঞ্ছিতের ঘটনায় ঠিকাদার গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ জুন ২০২০, ১০:৫৯আপডেট : ০৮ জুন ২০২০, ১১:১৩

গ্রেফতার গোলাম মোস্তফা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়াকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত সাব-ঠিকাদার গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) ভোর রাতে জেলার উল্লাপাড়া উপজেলার গয়হাট্টায় এলাকা থেকে তাকে গ্রেফতার করে তাড়াশ থানা পুলিশ। আদালতের মাধ্যমে বিকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। কোর্ট ইন্সপেক্টর মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন।

কারাগারে পাঠানো গোলাম মোস্তফা তাড়াশ সদরের পূর্বপাড়ার মৃত আফাজ উদ্দিন ভোলার ছেলে। তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ্য সরবরাহের কাজের সাব-ঠিকাদার তিনি।

জানা গেছে, উৎকোচের দাবিতে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভনকে গোলাম মোস্তফা ও তার দলবল মিলে গত ২৬ মে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক বাদী হয়ে গোলাম মোস্তফাসহ বেশ ক’জনের নামে ঘটনার দিনই তাড়াশ থানায় মামলা করেন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া বলেন, ‘রাজ্জাক নামে পথ্য সরবরাহকারী ঠিকাদারের পক্ষে গোলাম মোস্তফার নেতৃত্বে একটি স্থানীয় চক্র তাড়াশে সাব ঠিকাদারি করেন। রোগীর সংখ্যা বাড়িয়ে প্রায়ই তারা অন্যায়ভাবে বিল করার চেষ্টা করেন। বিষয়টি রাজি না হওয়ায় তারা আমাকে লাঞ্ছিত করেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম