৫ টাকা না পেয়ে হাসুয়ার কোপ শিশুর, প্রাণ হারালেন মা

রাজশাহী প্রতিনিধি
০৮ জুন ২০২০, ১৬:০৭আপডেট : ০৮ জুন ২০২০, ১৬:০৭

রাজশাহী ৫ টাকা চেয়ে না পেয়ে মায়ের বুকে হাসুয়ার কোপ বসায় সাত বছরের শিশু। এতে মৃত্যু হয় মা ফাতেমাতুল তোহুরার (২৮)। সোমবার (৮ জুন) সকাল ৯টার দিকে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার বেড়পাড়া পূর্বপাড়ায় এই ঘটনা ঘটেছে।

মায়ের রক্ত দেখে শিশু ফাহিম (৭) পালিয়ে যায় ফুপুর বাড়ি। পরে আহত তোহুরাকে রাজশাহী মেডিক্যাল কলেজ ( রামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  নিহত তোহুরার স্বামীর নাম রবিউল ইসলাম।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের আসার জন্য খবর দেওয়া হয়েছে। ওই শিশু বুঝতে না পেরে এমন ঘটনা ঘটিয়ে ফেলেছে। এখন পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে রাখা আছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পারিবারিক সূত্র জানা গেছে, সোমবার সকালে শিশু ফাহিম তার মা তোহুরার কাছে দোকান থেকে খাবার কেনার জন্য ৫ টাকা দাবি করে। তবে ওই টাকা দিতে অস্বীকার করে মা তোহুরা শিশুটিকে সরে যেতে বলেন। এরপর শিশুটি ঘর থেকে একটি ধারালো হাসুয়া নিয়ে এসে তার মায়ের বুকে কোপ দেয়। এতে মারাত্মক আহত হন তোহুরা। এদিকে মায়ের রক্ত গড়িয়ে পড়তে দেখে শিশুটি আতঙ্কে পালিয়ে পাশেই তার ফুফুর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে পরিবারের লোকজন দ্রুত তোহুরাকে নিয়ে রামেক হাসপাতালে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম