মোহাম্মদ নাসিমের জন্য সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ জুন ২০২০, ১৭:৫৩আপডেট : ০৯ জুন ২০২০, ১৭:৫৮

মোহাম্মদ নাসিম (ছবি- সংগৃহীত)

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের জন্য সিরাজগঞ্জে স্থানীয় প্রেসক্লাবে বিশেষ মাহফিল হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে মহান রাব্বুল আলামিনের কাছে তার রোগমুক্তির জন্য দোয়া করেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সহ-সভাপতি এস.এম.তফিজ উদ্দিন, আব্দুল কুদ্দুস, বাবু ইসলাম, জাকিরুল ইসলাম সান্টু, হারুন-অর-রশিদ খান হাসান, হেলাল আহম্মেদ, ইসমাইল হোসেন, ইসরাইল হোসেন বাবু, হীরক গুন, সুকান্ত সেন, আমিনুল ইসলাম খান রানা, মৌলভী নজরুল ইসলামসহ অন্য সাংবাদিকরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।

উল্লেখ্য, রাজধানীর শ্যামলীর একটি বিশেষায়িত হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর লাইফ সাপোর্টে আছেন মোহাম্মদ নাসিম।  তিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেও দ্বিতীয় দফা পরীক্ষায় ফল ‘নেগেটিভ’ এসেছে। তবে তার অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের