করোনা উপসর্গ নিয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ জুন ২০২০, ১৮:১৭আপডেট : ০৯ জুন ২০২০, ১৮:২৫

কুড়িগ্রাম পুলিশ লাইনের পুলিশ পরিদর্শক আব্দুল জলিল সরদার।

করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) আব্দুল জলিল সরদার (৫৫)। করোনা উপসর্গসহ শারীরিক নানা জটিলতায় চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার (৯ জুন) তিনি মারা গেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদোন্নতিপ্রাপ্ত) মেনহাজুল আলম ও কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ বিভাগ সূত্র জানায়, পুলিশ পরিদর্শক আব্দুল জলিল সরদার কিছুদিন আগে জ্বরে আক্রান্ত হলে তার নমুনা সংগ্রহ করে তাকে কোয়ারেন্টিনে রাখা হয়। এরপর তিনি কিছুটা সুস্থ অনুভব করলে বগুড়ায় তার পরিবারের কাছে যেতে ইচ্ছা প্রকাশ করেন। পরে পুলিশ বিভাগের অ্যাম্বুলেন্সে করে তাকে তার পরিবারের কাছে পাঠানো হয়। সেখানে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। কিন্তু আজ (মঙ্গলবার) দুপুরে তার মৃত্যুর খবর আসে।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া পুলিশ পরিদর্শক আব্দুল জলিল সরদার অত্যন্ত হাস্যোজ্জ্বল ও সজ্জন ব্যক্তি ছিলেন জানিয়ে মেনহাজুল আলম বলেন,‘ ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নই। তার মৃত্যুতে জেলা পুলিশ শোকাহত। আমরা তার রূহের মাগফেরাত কামনা করি।’

কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, ‘করোনা উপসর্গ থাকায় গত ৩১ মে আব্দুল জলিল সরদারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু এখনও তার নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়নি। উপসর্গ থাকলেও তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা প্রতিবেদন পেলে জানা যাবে।’

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সচেতন করার পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে জেলা পুলিশ ফ্রন্ট লাইনে থেকে নানা উদ্যোগ চলমান রাখলেও করোনা উপসর্গ নিয়ে কুড়িগ্রামে এই প্রথম কোনও পুলিশ সদস্যের মৃত্যু হলো। এর আগে জেলার ফুলবাড়ী থানার ওসি এবং ডিএমপি থেকে কুড়িগ্রামে বদলি হয়ে আসা দুই নারী পুলিশ কনস্টেবল করোনা পজেটিভ শনাক্ত হন। তবে বর্তমানে তারা করোনা মুক্ত হয়ে সুস্থ রয়েছেন বলে পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম