কুমিল্লায় তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলামসহ এই উপজেলায় নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলামসহ নতুন করে আজ আরও পাঁচজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এখন পর্যন্ত উপজেলায় ৩৯জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। হাসপাতাল থেকে ও হোম আইসোলেশন থেকে ১৭ জন রোগী সুস্থ হয়েছেন।
ডা. সরফরাজ হোসেন খান আরও জানান, তিতাস থানার ওসি তার বাসায় আইসোলেশনে আছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো।








