ঘন কুয়াশার কারণে শনিবার ভোর থেকে সোয়া চার ঘন্টা বন্ধ থাকার পর সকাল সোয়া নয়টা থেকে আবার শুরু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি ও লঞ্চ চলাচল।
বিআইডব্লিউটিসি আরিচা এরিয়া অফিসের ডিজিএম শেখ মোহাম্মদ নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে শুক্রবার মাঝরাত থেকে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এ সময় মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠায় ভোর পাঁচটায় দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
এ অবস্থায় পাটুরিয়া ঘাটে ৫টি ও দৌলতদিয়া ঘাটে আরও ছয়টি ফেরি যানবাহন বোঝাই করে ঘাট এলাকায় নোঙর করে রাখে।ফলে শতাধিক যাত্রীনিয়ে নদীতে আটকা পরে চরম দুর্ভোগে পরে কয়েকশ যাত্রী।
/এআই/








