ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ জুন ২০২০, ১৯:৩০আপডেট : ০৯ জুন ২০২০, ১৯:৩১

বজ্রপাত কুষ্টিয়ার কুমারখালীতে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রাঘাতে সোহাগ (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা  ঘটে।

স্থানীয় নন্দলালপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সামছদ্দি এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সোহাগ একই এলাকার মকছেদ আলীর ছেলে। সে  স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় মেম্বার মো. সামছদ্দি জানান, ছেলেটি বাড়ির পাশেই মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। বিকালে হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই সোহাগের  মৃত্যু হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৪ জুন) বিকালে কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক স্থানে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বাতাসে স্বস্তি, ৬০ স্কোর নিয়ে মান ‘সহনীয়’
ঢাকার বাতাসে স্বস্তি, ৬০ স্কোর নিয়ে মান ‘সহনীয়’
ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার ও তার সহযোগী হাতেনাতে আটক
ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার ও তার সহযোগী হাতেনাতে আটক
কম খরচে ঘুরে আসুন ভৈরব নদের তীরের ১১ শিব মন্দির
কম খরচে ঘুরে আসুন ভৈরব নদের তীরের ১১ শিব মন্দির
সরকারি নির্দেশে পোস্টের রিচ কমালে ব্যবহারকারীকে জানিয়ে দেবে এক্স
সরকারি নির্দেশে পোস্টের রিচ কমালে ব্যবহারকারীকে জানিয়ে দেবে এক্স
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার