ফুটপাত থেকে টাকা আদায়কালে ভুয়া সচিব আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ জুন ২০২০, ১২:৪৯আপডেট : ১০ জুন ২০২০, ১২:৫২

আটক বাবুল ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাতে হকারদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের সময় মো. বাবুল নামে (৩৫) নামে এক ভুয়া সচিবকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে শহরের টিএ রোডে যুগ্মসচিব পরিচয় দিয়ে টাকা দাবি করছিলেন তিনি। এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা তাকে আটক করে সদর থানা পুলিশের হাতে তুলে দেন।  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

আটক বাবুলের বাড়ি কসবা উপজেলায়। তার বাবার নাম গোলাম রাব্বানী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন রানা জানান, মঙ্গলবার দুপুরে টিএ রোডের তোফায়েল আজম মনুমেন্টের কাছে ফুটপাতের ব্যবসায়ীদের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে বাবুল টাকা আদায় করছিলেন। বিষয়টি সন্দেহ হলে ফুটপাতের ব্যবসায়ীরা তার পরিচয়পত্র চাইলে তিনি ভড়কে যান। একপর্যায়ে তিনি নিজেকে একজন সংসদ সদস্যের পিএস পরিচয় দেন। এরই মধ্যে বিষয়টি এনএসআই সদস্যদের অবহিত করা হয়। এনএসআই চাঁদা আদায়ের বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটক করে।

এ ব্যাপারে ওসি জানান, আটক ব্যক্তি হকারদের কাছ থেকে চাঁদা তুলছিল। এই ব্যক্তি নিজেকে কখনও ম্যাজিস্ট্রেট, কখনও সচিব পরিচয় দিতেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম