মহাসড়কে চাঁদাবাজি ঠেকাতে তৎপরতা বাড়ানোর ঘোষণা হাইওয়ে পুলিশের

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০২০, ১৯:৪৩আপডেট : ১০ জুন ২০২০, ২০:০৩

হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা মহাসড়কে চাঁদাবাজি ও মাদক পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ। মঙ্গলবার (১০ জুন) সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানায় জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় পুলিশ সুপার বলেন, ‘উত্তরাঞ্চলের এক হাজার ৩৫ কিলোমিটার মহাসড়কের মধ্যে ৯২৫ কিলোমিটার নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে পুলিশ বগুড়া আঞ্চলিক কার্যালয়। মহাসড়কে নিরাপত্তায় অবৈধ থ্রি-হুইলার, মাদক এবং চোরাচালানে হাইওয়ে পুলিশের তৎপরতায় এরই মধ্যে ডাকাতি-ছিনতায়ের ঘটনা এখন প্রায় শূন্যের কোঠায়। গত ৫ মাসে ৭৩টি দুর্ঘটনায় ৯৯ জন মারা গেছে। ৫৭টি মামলাও হয়েছে। প্রায় সতেরশ’ বোতল ফেনসিডিল, সাড়ে ২৭ কেজি গাঁজা, ১১০ গ্রাম হেরোইন, ৩৮ পিস ইয়াবাসহ ৪৩ জনকে আটক করা হয়েছে।’

তিনি জানান, দুর্ঘটনা প্রতিরোধে আরও তৎপর হতে ইউনিটের সব পুলিশ সদস্যকে ইতোমধ্যেই কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় আরও বক্তব্য রাখেন– জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান ইবনে রহমান, হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন।

প্রসঙ্গত, চলমান করেনায় মহাসড়কে অবৈধ ও বেপরোয়া চাঁদাবাজি এবং অনৈতিক সুবিধা নিয়ে অবৈধ যানবাহন পারাপারের দায়ে গত ৩ জুন প্রত্যাহার হন হাটিকুমরুল থানার ওসি খাইরুল ইসলাম। ওই ঘটনার পর পুলিশ সুপার সরেজমিনে সবাইকে সতর্ক করেন।  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম