আত্রাইয়ে দুর্ঘটনার কবলে পঞ্চগড় এক্সপ্রেস, তদন্ত কমিটি

নওগাঁ প্রতিনিধি
১০ জুন ২০২০, ১৯:৫৭আপডেট : ১০ জুন ২০২০, ২৩:৫৬

নওগাঁয় ট্রেনের ধাক্কা খেয়ে ভচকে গেছে বালুবাহী ট্রাক। ব্রিজের ভেতর আটকে গেছে ট্রেন।

নওগাঁর আত্রাই রেলস্টেশন সংলগ্ন অনুমোদনহীন রেলগেটে বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বালুবাহী একটি ট্রাক দুমড়ে মুচড়ে গেছে। এতে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও ট্রেন ইঞ্জিন বিকল হয়ে পড়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা ও খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে ইশ্বরদী থেকে রিফিল একটি ইঞ্জিন এসে ওই ট্রেনটি নিয়ে যাওয়ার পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এই ঘটনায় সান্তাহার জংশন স্টেশনের জুনিয়র ট্রাফিক ইন্সপ্টেকটর মো. হাবিবুর রহমানকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ট্রাকটি পাশে ছিটকে পড়লেও ট্রেনের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে।

আত্রাই রেল স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, সান্তাহার থেকে বিকেল ৫ টা ১০ মিনিটে ট্রেনটি ছেড়ে আসে। আত্রাই স্টেশনে ওই ট্রেনের স্টপেজ নেই, থ্রুপাস দেওয়া ছিল ট্রেনটি। এর আগে স্টেশনের সামনে অনুমোদনহীন রেলগেট দিয়ে বালু নিয়ে ট্রাকটি পার হওয়ার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। এতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ ঘটে ও ট্রাকটি রাস্তার পাশে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় হোসপাইপসহ ইঞ্জিনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেনটি চলাচলের অনুপযোগী হয়ে যায়।  তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে যায়। এতে প্রাণহানির ঘটনা ঘটেনি বা কেউ আহত হয়নি।

এদিকে তদন্ত কমিটির প্রধান জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর (জেটিআই) মো. হাবিবুর রহমান জানান, কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই দুর্ঘটনার জন্য কারা দায়ী এবং কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা নিরূপনের চেষ্টা চলছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম