মোংলা বন্দরে জাহাজে চীনা নাগরিকের মৃত্যু

মোংলা প্রতিনিধি
১১ জুন ২০২০, ১০:০০আপডেট : ১১ জুন ২০২০, ১০:০০

চীনা নাগরিকের পরিচয়পত্র মোংলা বন্দরে আসা একটি বিদেশি জাহাজের চিফ ইঞ্জিনিয়ার (প্রধান প্রকৌশলী) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার নাম ফ্যান হংজি (৪৩)। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন জানান, চীনা নাগরিক এই প্রকৌশলী বুধবার (১০ জুন) সন্ধ্যায় জাহাজেই কর্মরত অবস্থায় মারা যান।

মারা যাওয়া চীনা ওই নাগরিকের শরীরে করোনা উপসর্গ ছিল না বলে দাবি করেন শেখ ফকর উদ্দিন। তিনি জানান, দীর্ঘ সাত মাস ফ্যান হংজি (৪৩) জাহাজে কর্মরত ছিলেন।

সিঙ্গাপুর পতাকাবাহী ‘এপিক সেন্ট কিটস’ জাহাজ প্রাকৃতিক গ্যাসের কাঁচামাল নিয়ে বুধবার (১০ জুন) বিকালে মোংলা বন্দরের বেসক্রিকের ২ নম্বর বয়ায় অবস্থান করে। জাহাজটি মোংলা বন্দরের শিল্প এলাকায় অবস্থিত এনার্জি প্যাকের গ্যাস কারখানার কাঁচামাল নিয়ে আসে বলে বন্দরের হারবার বিভাগ জানায়।

বন্দরে আসা বিদেশি ওই জাহাজটির শিপিং এজেন্ট মের্সাস ইউনি গ্লোবালের এজিএম (সহকারী ব্যবস্থাপক) সৈয়দ মামুনুল ইসলাম বলেন, মারা যাওয়া চীনা ওই নাগরিকের মরদেহ ডাক্তারি পরীক্ষা শেষে মোংলা থানায় ইউডি মামলা করা হবে। এরপরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের হিম ঘরে রাখা হবে। সেখানে অফিসিয়াল কার্যক্রম শেষে লাশ তার দেশে পাঠানো হবে বলেও জানান তিনি।  

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম