দেশের প্রয়োজনে সেনাবাহিনী যেকোনও কাজ করবে: সেনাপ্রধান

সাতক্ষীরা প্রতিনিধি
১১ জুন ২০২০, ১৫:৩৩আপডেট : ১১ জুন ২০২০, ১৫:৪৬

সাতক্ষীরায় সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘দেশের প্রয়োজনে সেনাবাহিনী বেড়িবাঁধ নির্মাণসহ যেকোনও কাজ করবে। বড় বড় ড্রেজিংয়ের কাজ, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের মেগা প্রজেক্ট সেনাবাহিনী করছে। সিরাজগঞ্জ ও জামালপুরে বাঁধ রক্ষার কাজ সেনাবাহিনী সফলভাবে করছে। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণের কাজ সেনাবাহিনীকে দিলে আগ্রহ সহকারে করা হবে।’

বৃহস্পতিবার (১১ জুন) সকালে সাতক্ষীরা সার্কিট হাউজে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জেনারেল আজিজ আহমেদ আরও বলেন, ‘সুপেয় পানি সংকটেও সহায়তা করতে প্রস্তুত আছে সেনাবাহিনী। সংশ্নিষ্টরা চাইলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সরবরাহ করা হবে। এছাড়া ঘর নির্মাণসহ খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছেন সেনাসদস্যরা। এছাড়া মাসব্যাপী গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা দেবেন মেডিক্যাল কোরের সদস্যরা।’

লকডাউনের বিষয়ে সেনাপ্রধান বলেন, ‘স্থানীয় প্রশাসনের প্রয়োজনে সেনাবাহিনী কাজ করছে করোনা পরিস্থিতি মোকাবেলায়। তারাই সিদ্ধান্ত নেবেন কতটুকু কঠোর হওয়া প্রয়োজন।’

পরে সেনাপ্রধান ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি ও কয়রাতে যান।

 

 

/এফএস/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম