না হলো ইজিবাইকে চার্জ, না হলো আম পাড়া

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জুন ২০২০, ০৩:১৪আপডেট : ১২ জুন ২০২০, ০৩:১৮

বিদ্যুৎস্পৃষ্ট

নেত্রকোনা ও মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। নেত্রকোনার মদনে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে ও মাগুরার শ্রীপুরে আম গাছে উঠে বিদ্যুতায়িত হয়ে এসব দুর্ঘটনা ঘটে। 

নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার মদনে বৃহস্পতিবার (১১ জুন) সকালে  অটোরিকশার ব্যাটারির চার্জ দেওয়া লাইন খুলতে  গিয়ে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার নাম আতিকুল ইসলাম (২৫)।

তিনি উপজেলার পৌর সভার মনোহরপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

জানা গেছে, আতিকুল পৌর সদরের আরিফুল ইসলামের দোকান ভাড়া নিয়ে অটো চার্জ দেওয়ার গ্যারেজ করে চালকদের ২০/২৫টি অটো চার্জ দেয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে গ্যারেজে অটো চার্জার লাইন খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে আশপাশের লোকজন মদন থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মদন থানার এস আই মোশারফ হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে আতিকুল নামের এক যুবক মারা গিয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গোরস্থান মোড় এলাকায় বৃহস্পতিবার  গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ইসরাইল মোল্যা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে শ্রীপুরের বারইপাড়া গ্রামের রোস্তম মোল্যার ছেলে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্কাস আলী জানান, বৃহস্পতিবার সকালে খামারপাড়া গোরস্থান মোড় এলাকার পল্লী চিকিৎসক মোহন মোল্যার বাড়ির আম গাছে আম পাড়তে ওঠেন ইসরাইল। আম পাড়ার সময় ইসরাইলের হাতে থাকা কাঁচা কঞ্চির লগি হঠাৎ করে পাশের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের ওপর পড়ে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে সেখানেই মারা যান। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ইসমাইলের মরদেহ উদ্ধার করে।


শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে লাশটি গাছ থেকে নামায়। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম