পাবনার পুলিশ সুপার (এসপি) শেখ রফিকুল ইসলাম বিপিএম-পিপিএম এর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (১২ জুন) তিনি বলেন, 'পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন।'
সিভিল সার্জন মেহেদী ইকবাল জানান, জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত দশ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন পাঁচ জন। বাকি সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। সবারই শারীরিক অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পাবনায় করোনায় চার জনের মৃত্যু হয়েছে। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৬ এপ্রিল। এরপর গত এক মাস ২৬ দিনে জেলার ৯ উপজেলায় ১৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।








