ক‌রোনা নি‌য়ে ময়মন‌সিংহ থে‌কে কু‌ড়িগ্রা‌মে, বা‌ড়ি লকডাউন

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১৩ জুন ২০২০, ২১:২৬আপডেট : ১৩ জুন ২০২০, ২১:৩৫

কুড়িগ্রামে করোনা পজিটিভ হওয়ায় এক ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করা হচ্ছে।

ময়মন‌সিংহ জেলার ভালুকায় এক‌টি গা‌র্মেন্ট‌সে কাজ কর‌তেন এক শ্রমিক। ক‌রোনা উপসর্গ থাকায় ক‌য়েক‌দিন আগে সেখা‌নেই নমুনা দি‌য়ে শুক্রবার (১২ জুন) সকা‌লে কু‌ড়িগ্রা‌মের রাজারহাট উপ‌জেলায় প‌রিবা‌রের কা‌ছে ফি‌রে আসেন। কিন্তু, শুক্রবার সন্ধ‌্যায় ভালুকা উপ‌জেলা প্রশাসন থে‌কে ফো‌নে তা‌কে জানা‌নো হয় তি‌নি ক‌রোনা প‌জি‌টিভ। এ খবর ছ‌ড়ি‌য়ে পড়‌লে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ‌্যবিভাগ দ্রুত পদ‌ক্ষেপ নি‌য়ে আগন্তু‌কের বা‌ড়ি লকডাউন ক‌রার ব‌্যবস্থা নেয়।

শ‌নিবার (১৩ জুন) সকা‌লে রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী উপনচৌকি মৌজার ১ নং ওয়ার্ডে উপ‌জেলা প্রশাসন, স্বাস্থ‌্য বিভাগ ও পু‌লিশ বিভা‌গের কর্মকর্তারা উপ‌স্থিত হ‌য়ে বা‌ড়ি‌টি লকডাউন ঘোষণা ক‌রেন।

উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা.শাহীনুর রহমান সরদার এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

ভালুকা উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) এর বরাত দি‌য়ে ডা. শাহীনুর রহমান সরদার জানান, ওই ব‌্যক্তি নমুনা পরীক্ষায় ক‌রোনা প‌জি‌টিভ হ‌য়ে‌ছেন।

আক্রান্ত ব‌্যক্তির বা‌ড়ি‌টি লকডাউন করা হ‌য়ে‌ছে জা‌নি‌য়ে তি‌নি আরও জানান, ওই ব‌্যক্তি বর্তমা‌নে উপসর্গহীন থাক‌লেও তার শরীর অনেক দুর্বল ব‌লে জা‌নি‌য়ে‌ছেন। তা‌কে বা‌ড়ি‌তেই আইসোলেশ‌নে রাখা হ‌য়ে‌ছে। তার প‌রিবা‌রের অন‌্য সদস‌্যদের নমুনা সংগ্রহ করার ব‌্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম