হবিগঞ্জের বানিয়াচঙ্গে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ মামলার মূল আসামি আব্দুল হান্নান (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার (১৪ জুন) ভোরে তাকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
হবিগঞ্জ পিবিআই’র ইন্সপেক্টর মোক্তাদির হোসেন জানান, গত বছরের ২১ জুলাই জেলার বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের এক গৃহবধূকে একই গ্রামের আব্দুল হান্নানসহ কয়েক যুবক অপহরণ করে। তাকে হাওরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ করে দুর্বৃত্তরা।
এ ঘটনার পর ভিকটিম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকেই অভিযুক্তরা পালিয়ে যায়। ৩ মাস আগে মামলাটি বানিয়াচং থেকে পিবিআইকে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে পিবিআই সুনামগঞ্জ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ওসি আরও জানান, এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।








