চেয়ারম্যানসহ ৪ জনের মৃত্যু, অবশেষে গ্রাম লকডাউন

চাঁদপুর প্রতিনিধি
১৫ জুন ২০২০, ০৩:৫২আপডেট : ১৫ জুন ২০২০, ০৩:৫২

চেয়ারম্যানসহ ৪ জনের মৃত্যু, অবশেষে গ্রাম লকডাউন

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহাট উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পালগিরী গ্রামটি লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার (১৪ জুন) থেকে এই লকডাউন কার্যকর করা হয়। স্থানীয় রাজনৈতিক নেতা, সুধী সমাজসহ বিভিন্ন পর্যায়ের মানুষের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ। এছাড়া একই উপজেলার রহিমানগর বাজারটি সোমবার (১৫ জুন) থেকে ৮ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ বলেন, 'রহিমানগর বাজার কমিটি সিদ্ধান্ত নিয়েছেন, তারা বাজার বন্ধ রাখবেন। এছাড়া পালগিরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডটি লকডাউন করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'এটি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত এসেছে এবং এলাকার জনগণের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ওয়ার্ডটিতে ৩ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সেখানকার বাসিন্দা চেয়ারম্যানসহ ৪ জন মারা গেছেন। একারণে এলাকাতে প্যানিক ছড়িয়ে গেছে।'

এ বিষয়ে গোহট উত্তর ইউপি প্যানেল চেয়ারম্যান মনির হোসেন বলেন, 'উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ ও থানার ওসি মো. ওয়ালী উল্লাহর নির্দেশক্রমে ৫নং ওয়ার্ডের ১২টি সড়ক পথে বেঁড়ি দিয়ে লাল নিশানা টাঙিয়ে লকডাউন ঘোষণা করেছি। লকডাউনে থাকা মানুষের যে কোনও সমস্যা দেখভাল করার জন্য আমরা স্বেচ্ছাসেবক টিমও গঠন করেছি, তারা সহযোগিতা করবে।'

উল্লেখ্য, গত মাসে করোনা আক্রান্ত হয়ে পালগিরী গ্রামে মারা যান একজন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা। পরবর্তীতে তার বৃদ্ধ মা-বাবাও মারা গেছেন। এছাড়াও ৯ জুন মারা যান গোহট উত্তর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল হাই মুন্সী।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের